ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

দোহারে ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্য সেবা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ১৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে দোহার গণকল্যাণ সোসাইটি এ কর্মসূচির আয়োজন করেন।

সংগঠনের সভাপতি এস এম বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও রোটারি ক্লাব অফ মগবাজারের প্রেসিডেন্ট এডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব। এ সময় ৫'শতাধিক ব্যক্তিকে ফ্রি সেবা ও ওষুধ প্রদান করা হয়।

আওলাদ হোসেন রিয়াদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক  ডা. রামকৃষ্ণ শাহা, মহসিন উদ্দিন আহমেদ, কুসুমহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি কাদের মন্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব দোহারিসহ আরও অনেকে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি