ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

নতুন মূল্যে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। 

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মূল্য সমন্বয় করা হয়।

নতুন এ মূল্য আজ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুয়ায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। 

এর আগে ৩১ আগস্ট  জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি