ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

নরসিংদীতে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নরসিংদীর পলাশে সক্রিয় চোর চক্রের ৭ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর গলা থেকে স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দেয়। 

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার পণ্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬), শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন হাটবাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় নারীদের মোবাইল ফোন স্বার্ণালঙ্কারসহ টাকা পয়সা চুরি করতো। সোমবার সকালে পণ্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার রয়েছে। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি