ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

নলছিটিতে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌরসভার খোজাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। অভিযুক্ত ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সাংবাদিকদের জানান, বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িতদের সতর্ক করে বলেন আগামীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি