নারীদের পোশাকের ব্র্যান্ড এনটয়ইনের যাত্রা শুরু
প্রকাশিত : ১৫:১০, ২১ আগস্ট ২০২৬
নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এনটয়ইনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও ফ্যাশনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনটয়ইন মূলত নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে কাজ করছে। সমসাময়িক নকশা, উন্নতমানের কাপড়, নিখুঁত ফিনিশিং এবং স্বতন্ত্র ডিজাইনের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি পরিশীলিত ফ্যাশন অভিজ্ঞতা তৈরি করাই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
এই ব্র্যান্ডে সংগ্রহে থাকছে ক্যাজুয়াল, পার্টি ও অফিসওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক। আধুনিক নারীর জীবনযাপন, প্রয়োজন ও ব্যক্তিত্বকে বিবেচনায় রেখে সংগ্রহগুলো সাজানো হয়েছে। পোশাকের পাশাপাশি এনটয়ইনের সংগ্রহে থাকছে ফ্যাশনেবল ও উন্নতমানের জুতার কালেকশন, যা ক্রেতাদের সম্পূর্ণ সাজকে আরও পরিপূর্ণ করে তুলবে।
ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন বলেন, “আজ শুধু একটি শোরুমের দরজা খুলছে না, আজ একটি স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। আমরা চাই এনটয়ইন স্বপ্নের মতোই এগিয়ে যাক, আরও বড় হোক, আরও সুন্দর হোক। এই যাত্রায় আপনাদের ভালোবাসা, আস্থা ও পাশে থাকাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এনটয়ইনের ব্র্যান্ড দর্শন “Intertwined Beyond Boundaries”। এই দর্শনের মাধ্যমে ফ্যাশনের প্রচলিত সীমারেখা পেরিয়ে নতুনত্ব, ব্যক্তিত্ব ও নান্দনিকতার সমন্বয় ঘটানোর প্রত্যয় তুলে ধরা হয়েছে। এনটয়ইন মনে করে, পোশাক শুধু ব্যক্তিগত সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; এটি একজন নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিজস্ব রুচিরও প্রকাশ।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম আউটলেটের মাধ্যমে এনটয়ইনের বাণিজ্যিক যাত্রা শুরু হলেও এটি কেবল একটি শোরুম উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। ভবিষ্যতে দেশের নারী ক্রেতাদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।
যমুনা ফিউচার পার্কের প্রথম আউটলেটের মাধ্যমে এনটয়ইন এখন সরাসরি ক্রেতাদের সঙ্গে তার ফ্যাশন ভাবনা ও সংগ্রহ নিয়ে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। মানসম্মত পোশাক, স্বতন্ত্র নকশা ও পরিশীলিত ফ্যাশন অভিজ্ঞতার মাধ্যমে দেশের নারী ক্রেতাদের কাছে এনটয়ইন একটি আস্থার নাম হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্র্যান্ডটির।
আরও পড়ুন










