নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ২২:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইসনা’ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।কূটনৈতিক সূত্রগুলো জানায়, মধ্যস্থতাকারী হিসেবে একটি কাতারি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।
গত সপ্তাহে কাতার মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের একটি বিশেষ প্রস্তাবনা পেশ করেছে। এই প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু অর্থনৈতিক সুবিধা বা নিষেধাজ্ঞা ছাড়ের বিনিময়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে তেহরান।‘ইসনা’-র প্রতিবেদন অনুযায়ী, আজকের বৈঠকে মধ্যস্থতাকারী দল ও ইরানি প্রতিনিধিরা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব ও মতামতের খুঁটিনাতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
তবে ইরানের অপর একটি বার্তা সংস্থা ‘তাসনিম’ পরিষ্কার করে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই পরোক্ষ আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনা নেই।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন










