ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

নেতানিয়াহুকে হত্যার শপথ নিলো ইরানের বিপ্লবী গার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার শপথ নিয়েছে ইরানের অভিজাত বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যদি এই জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) এখনও বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করা অব্যাহত রাখব।

ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অভিযানে তারা পিছু হটবে না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি