ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

পদ্মার পানি বিপদ সীমার উপরে প্রবাহিত,নিন্মাঞ্চল প্লবিত

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১৫, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পদ্মার পানি ফের বৃদ্ধি পেতে শুরু করেছে। গত তিনদিন ধরে পদ্মার পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার পদ্মার পানি বিপদ সিমার ২৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে সকল স্থান থেকে পানি নেমে গিয়ে ছিল সে স্থানে আবারও পানিতে প্লাবিত হচ্ছে। নতুন করে পানি বাড়ায় পদ্মার নিন্মাঞ্চল তলিয়ে আবার দুর্ভোগ ও ভোগান্তি বাড়ছে এসব অঞ্চলের মানুষের।

তিন দফা বন্যার কারণে অতিষ্ঠ পদ্মা পারের নিন্মাঞ্চলে বসবাসরত মানুষেরা। গত দুই মাস ধরে এসব স্থানে বসবাসকারীদের দুর্ভোগ যেন কমছে না। দীর্ঘমেয়াদী বন্যায় তাদের বাড়ি ঘরে পানিতে তলিয়ে মারাত্মক কষ্টে জীবনযাপন করছেন। যে সকল মানুষ পানি কমার কারণে বাড়িতে ফিরে যাচ্ছিলেন তারা আবার পানি বাড়ার কারণে বেঁড়িবাঁধ সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। দুর্ভোগ তাদের এখন নিত্য সঙ্গী হয়ে গেছে। এমনিতেই কয়েকবার বন্যার পানিতে মাছের ঘের ভেসে গেছে ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে সব ধরনের ফসল নষ্ট হয়ে চরম লোকসানে পরেছেন। ফের পদ্মায় পানি বাড়ার কারনে এসব অঞ্চলের মানুষ নতুন করে আবার পরেছেন বিপাকে। কষ্ট ও দুর্ভোগ তাদের পিছু ছাড়ছে না।

গত ২৪ ঘন্টায় গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশনে পয়েন্টে ৮.৯০ পয়েন্ট অর্থাৎ পদ্মার পানি বেড়ে বিপদ সিমার ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালের চাইতে আজ ৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীতে। 

বৃহস্পতিবার ৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে ২৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৪দিন ধরে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। এতে নিন্মাঞ্চল ফের প্লাবিত হচ্ছে। দুর্ভোগ বাড়ছে এ অঞ্চলের মানুষের।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি