ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন সৌদি যুবরাজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি একই বার্তায় যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও তাকে শুভেচ্ছা জানান। আরব নিউজ।

অভিনন্দন বার্তায় ক্রাউন প্রিন্স বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সফলতা প্রত্যাশা করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি