ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪০, ২১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করেছে ভারত। 

শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টিকে অস্বাভাবিক পদক্ষেপ বলে বর্ণনা করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয় থেকে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানটি হবে না।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও পরে এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বা দিল্লির কোনও কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এই সফরটি দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হতে পারে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি