ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বরিশালে সড়কে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

প্রকাশিত : ১২:১০, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আকতার হামিদ (৫২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

আকতার হামিদ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার বাসিন্দা মৃত রুস্তম আলী খানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

আজ সকালে বরিশাল এয়ারপোর্ট থানার ছয়মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে আকতার হামিদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি