ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

বশেমুরবিপ্রবি`র নতুন রেজিস্ট্রার আব্দুর রউফ

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৫২, ৩০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রেজিস্ট্রার হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মো: আব্দুর রউফকে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কি এম মাহবুবের অনুমোদনক্রমে উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১১(৯) ধারায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফকে অত্র (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তি ভিত্তিক) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

তার এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে ছয় মাস হবে। তবে তার কাজকর্ম কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হলে পরবর্তীতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক গাড়ি ব্যবহারের সুবিধাসহ আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি