ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বস্তায় মিললো ৯টি বিদেশি অত্যাধুনিক এয়ারগান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:১০, ১৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৯টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তের ৮৫/৮৬ পিলারের অদূরে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

এসময়ে বিজিবি তাকে আটকের চেষ্টা করলে সে বস্তাটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাটি খুলে  ৯টি বিদেশি অত্যাধুনিক এয়ারগান পাওয়া যায়।

বিজিবি পরিচালন আরও জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো দর্শনা থানায় জমা দেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি