বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে:মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত : ২২:৫৬, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৩, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা শেষ করলাম। যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাবার ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খরচও কমছে।
তিনি আরও বলেন, একই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।
এমএইচ
আরও পড়ুন










