বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী
প্রকাশিত : ২৩:২৭, ২৭ ডিসেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী হালিমাকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলো থানা পুলিশ। হালিমা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের তোতা মিয়ার মেয়ে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, খাড়েরা গ্রামের তোতা মিয়া তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে হালিমাকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে ২৭ ডিসেম্বর শুক্রবার বিবাহ দিন ধার্য্য করেন। এমন খবরের ভিত্তিতে ২৬ ডিসেম্বর বৃহম্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়ে বাল্যবিবাহ থেকে তোতা মিয়াসহ তাঁর পরিবারকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।
হালিমার বাবা বৃদ্ধ তোতা মিয়া সাংবাদিকদের জানান, আমি ভুল বোঝতে পেরে ওসিসহ কসবা থানার সকল পুলিশকে ধন্যবাদ জানাতে থানায় এসেছি। আর যেন কেউ আমার মতো সন্তানকে অল্প বয়সে বাল্যবিবাহ দিয়ে এমন ভুল না করেন। একই সঙ্গে প্রতিটি অভিভাবকের প্রতি তিনি আকুল আবেদন জানান।
কেআই/এসি
আরও পড়ুন










