বাল্যবিবাহের ভুল তথ্য দেয়ায় ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ২৩:১৬, ২৩ এপ্রিল ২০২১
নলছিটিতে উপজেলা প্রশাসনকে বাল্য বিবাহের ভুল তথ্য দিয়ে হয়রানির করার অপরাধে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, উপজেলার কাপরকাঠি গ্রামে শুখরঞ্জন হাওলাদারের বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে মর্মে ওই এলাকার শিশির চন্দ্র হাওলাদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। কিন্তু নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা সিকদার ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশির হাওলাদারের দেওয়া তথ্যের সত্যতা নেই। মিথ্যা তথ্য প্রদানের কারণে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, সকালে ওই যুবক আমাকে বাল্য বিবাহ আয়োজনের তথ্য দেয়। আমি শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখি তার দেওয়া তথ্যের কোন সত্যতা পাইনি। স্থানীয়রাও বিয়ের আয়োজন হচ্ছে এরকম কোন তথ্য জানতেন না বলে তাকে জানিয়েছে।
কেআই//
আরও পড়ুন










