ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে : মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন।

সোমবার (৪ মে) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বিজেপি ১০০টিরও বেশি আসন চুরি করেছে। বিজেপি জালিয়াতি করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপি কমিশনে পরিণত হয়েছে। আমরা বারবার এ নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কেউ শোনেনি।’

মমতা বন্দোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপির এই জয় অনৈতিক। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশে নির্বাচন কমিশন যা করেছে তা পুরোপুরি অনৈতিক। তারা জোরপূর্বক এসআইআর পরিচালনা করেছে। তারা অত্যাচার চালিয়েছে। তারা কাউন্টিং অ্যাজেন্টদের গ্রেপ্তার করেছে। আমরা লড়াই চালিয়ে যাব।’

পশ্চিমবঙ্গে রাত সাড়ে ৮টা নাগাদ বিজেপি ১৩৬টি আসনে বিজয়ী হয়েছে এবং আরো ৭২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৪৯টি আসনে বিজয়ী হয়েছে এবং ৩০টি আসনে এগিয়ে রয়েছে।

সূত্র : বিবিসি

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি