ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বেনাপোলে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ১৭:২৫, ২৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক মামলার পলাতক আসামি সাহাঙ্গীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাহাঙ্গীর বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত. আরশাদের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাহাঙ্গীর গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি