ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬

ভাঙ্গায় দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি    

প্রকাশিত : ১০:১৫, ১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৩, ১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ তাণ্ডবে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। 

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় মহাসড়ক।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে মাস চারেক আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

এদিকে রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ যুবক সুমন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজন ও এলাকাবাসী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এত চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 

পরিস্থিতি শান্ত থাকলেও পুরো এলাকা জুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি