ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

ভেজাল জুস ও লাচ্ছি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:৫৬, ২৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে একটি কারখানাকে সিলগালা এবং কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায়  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে 'জি বি হলিষ্টিক ফুডস এন্ড এন্ড বেভারেজ' নামক কোম্পানীর মালিক জাকির হোসেন মোবারক-(৫৫) কে দুই লাখ টাকা জরিমানা করেন।

অর্থ জরিমানা দেয়া জাকির হোসেন মোবারক সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, উপজেলার বিজেশ্বর  গ্রামে 'জি বি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ' নামে একটি কারখানায় অবৈধভাবে চার ধরণের ভেজাল  জুস ও লাচ্ছি তৈরি করে আসছিলেন।  বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে কারখানাকে সিলগালা ও কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা জরিমানা করেন। 

তিনি বলেন, অবৈধ এই কারখানাটিতে জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোন ধরনের অনুমতি ও কোম্পানিতে কোন ক্যামিষ্ট নেই। কোনো ধরণের নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরি করছে। এ ছাড়া তারা যে সব মেটারিয়াল ব্যবহার করছে তা মানবদেহের জন্যে ক্ষতিকারক। তাই কারখানার মালিক জাকির হোসেন মোবারকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাকে সিলগালা করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি