মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে দাম বাড়ল তেলের
প্রকাশিত : ১১:২০, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে উঠে গেছে। এর প্রভাবে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
বুধবার এশিয়ার বাজারে প্রাথমিক লেনদেনে তেলের দাম ঊর্ধ্বমুখী। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৯৪.৫১ ডলার।
আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ। ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ফিকে হয়ে যাওয়ার পাশাপাশি আবারও সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের দাম দ্রুত ব্যারেলপ্রতি ১০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমার কাছাকাছি চলে এসেছে।
এদিকে ইরান বুধবার জানিয়েছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরান আরও বলেছে, তাদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
এর আগে এর পর পাঁচটি ইরানি ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনায় তেল সরবরাহে আরও দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।
এএইচ
আরও পড়ুন










