ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬

মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়ার বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১২, ৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে’ এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে, কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে যে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে দূতাবাসটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

দূতাবাস আরও জানিয়েছে, “আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি”।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের কুয়েতসহ বহু দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের “গুরুতর নিরাপত্তা ঝুঁকি”র কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়।

সোমবার কুয়েতে গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এছাড়া রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দুটি ড্রোন হামলার ঘটনার পর কুয়েতি দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি