মার্কিন বাহিনীকে সহায়তা না করতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সতর্কবার্তা
প্রকাশিত : ১৩:৩৭, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৪১, ১৯ আগস্ট ২০২৬
ইরানের প্রভাবশালী শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাবেক রাজনীতিবিদ আলি আবদোল্লাহি বলেছেন, মার্কিন বাহিনীকে ‘যেকোনো ধরনের সহায়তা বা সুবিধা প্রদান’ তাদের পক্ষে সরাসরি অংশগ্রহণের শামিল হিসেবে গণ্য করা হবে।
অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীকে সহায়তা না করার বিষয়ে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় আবদোল্লাহি বলেন, উপসাগরের দক্ষিণ তীরের যেসব দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না, তাদের জেনে রাখা উচিত যে “আমাদের নজর এড়ানোর মতো কোনো কিছুই ঘটে না।”
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দেশগুলোর অগোচরে এই অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান—বিশেষ করে আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার—উপস্থিত থাকাটা প্রায় অসম্ভব।
আবদোল্লাহি বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি যে, আগ্রাসী মার্কিন বাহিনীকে দেওয়া যেকোনো ধরনের সহায়তা বা সুবিধাকে মার্কিন বাহিনীর পক্ষে সরাসরি অংশগ্রহণ হিসেবেই বিবেচনা করা হবে।”
খবর আনাদোলু
আরও পড়ুন










