মোদিকে বরণে ওড়াকান্দির ঠাকুরবাড়ীতে চলছে প্রস্তুতি (ভিডিও)
প্রকাশিত : ১৩:১৩, ২১ মার্চ ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুর বাড়ি যেতে পারেন। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের খবর শোনার পর থেকেই ঠাকুর বাড়ির সদস্যসহ এলাকাবাসী ভীষণ খুশি। পুরো বাড়ি ঘিরে পরিস্কার-পরিচ্ছন্নসহ উন্নয়ন কাজ চলছে। এরইমধ্যে ভারতীয় হাইকিশনের প্রতিনিধি দল ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন। এর পরপরই ওড়াকান্দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ী পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূঁজা আর্চনা করবেন। ঠাকুর বাড়ীর সদস্য ও মতুয়া নেতাদের সাথে মত বিনিময় করারও কথা রয়েছে। ঠাকুর বাড়ীতে মোদী আসছেন- তাই শুরু হয়ে গেছে সংস্কার কাজ। মোদীর সফর ঘিরে গোটা এলাকায় আনন্দের ঝিলিক।
এলাকাবাসী জানান, ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি যে এখানে আসতেছেন এটা শুনে খুবই আনন্দিত। আমরা মতুয়া সম্প্রদায় তাঁকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাঁর আগমনে আমরা গর্বিত ও আনন্দিত।
ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ঠাকুর বাড়ী।
ঠাকুর বাড়ীর সদস্যরা জানান, বেটা ছেলেরা এবং বউরা লাল পেরের শাড়ি পড়ে তাঁকে যেন বরণ করে আনতে পারি।
এরইমধ্যে ঠাকুর বাড়ীতে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন।
ঠাকুর বাড়ীর সদস্য ও কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ভীষণভাবে আনন্দিত এবং অধীর আগ্রহের অপেক্ষায় তাঁর আগমনের।
ঠাকুরবাড়ির পাশের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ও সংযোগ সড়ক।
গোপালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় বলেন, উনি যেভাবে পুঁজা অর্চনা করতে চান- সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি করে আমরা প্রস্তুতিমূলক কাজগুলো চালিয়ে যাচ্ছি।
গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, চারটি হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে এবং হেলিপ্যাড থেকে ঠাকুরবাড়ীতে যাওয়ার জন্য যে অভ্যন্তরীণ রাস্তা, এই রাস্তাগুলোও এলজিইডি কর্তৃক নির্মিত হচ্ছে।
আগে থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা।
গোপালগঞ্জ পুলিশ সুপার আয়শা সিদ্দিকা বলেন, ভিভিআইপি প্রোগ্রাম উপলক্ষে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ কাজ করছে।
গোপালগঞ্জের ওড়াকান্দির ‘ঠাকুরবাড়ী’ বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি মতুয়ার কাছে পূণ্যভূমি।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন










