যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
প্রকাশিত : ১০:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়ানো একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে ট্রাকের চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, কীভাবে আগুনের সুত্রপাত সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হবে।
এএইচ
আরও পড়ুন










