ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৩, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বৈরাগীগজ্ঞ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হন। আহত হয় আরও ২৫ জন। এদের মধ্যে ১৫ জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরও দুজন মারা যান।

দুর্ঘটনায় পুরো নাইট কোচটি দুমড়ে মুচড়ে গেছে। 

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ বুধবার ৫টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের বৈরাগীগজ্ঞ মাজার মসজিদের সামনে একটি ৪০ টন মালবাহী ড্রাম ট্রাক মহাসড়কের পার্শ্বে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খান এক্সপ্রেস নম্বর (ঢাকা ব ১৩১৯২৫) নাইট কোচ দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকটির পেছনে সজরো ধাক্বা দেয়। এতে নাইট কোচটির সামনের অংশসহ পুরো বাসটি দুমড়ে মুছড়ে যায়। 

এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজেরাই উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। 

তারা নাইট কোচটি থেকে আহত ২৫ জন যাত্রীকে এবং একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আহতদের মধ্যে ১৫ জনকে গুরতর অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ২ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়ায়। 

তবে নিহতদের কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

এদিকে হাসপাতালে চিকিৎসাধিন কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি