ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

রানা প্লাজার দুই মামলার বিচার শেষ হয়নি ৮ বছরেও (ভিডিও)

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার বিচার শেষ হয়নি ৮ বছরেও। সেদিনের সেই দুঃসহ স্মৃতি নিয়ে এখনও কর্মহীন অনেক শ্রমিক। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন আহতদের পরিবার ও নিহতের স্বজনরা। এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার দেখতে চান তারা।

গার্মেন্টস শ্রমিক শিল্পী, আট বছর আগে রানা প্লাজা দুর্ঘটনার তিনদিন পর উদ্ধার হয়েছিলেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখেন একটি হাত নেই। সুস্থ হওয়ার পর হাত না থাকায় কাজ পাচ্ছিলেন না তিনি। অবশেষে বিদেশি সংস্থা রানা প্লাজার প্রজেক্ট মিনা বাংলাদেশে কাজ পান শিল্পী।

শিল্পী জানান, সেই আতঙ্ক মনের মধ্যে, রাতের ঘুমের মধ্যে মনে হচ্ছে আরও বুঝি বিল্ডিং ভেঙ্গে পড়ে যাচ্ছে। সেই ভয় এখনও আমাদের মন থেকে যায়নি।

শুধু শিল্পী নন, রানা প্লাজা ট্র্যাজেডির কথা মনে হলে এখনও শিউরে ওঠেন অনেকে। স্বজন হারানোর বেদনায় কান্নায় বুক ভাসান। সেই ভয়াল স্মৃতি যতটা সম্ভব ভুলে থাকতে চান তারা।

ট্র্যাজেডির শিকার অনেকেই জানান, মনে পড়লে খুব খারাপ লাগে, কান্না আসে। এজন্য গার্মেন্টেসে যেতে ভয় পাই। আরেকজন জানান, জ্ঞান ফিরে দেখি সাতটি মাথার উপর পড়ে আছি।

দুর্ঘটনার পর দায়ের হওয়া দুটি মামলা এখনও বিচারাধীন।

সাভার পুলিশ সুপার (শিল্প) আসাদুজ্জামান বলেন, বিজ্ঞ আদালতে মামলা বিচারাধিন রয়েছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অনতিবিলম্বে রায়ের মাধ্যমে ন্যায়বিচার সুনিশ্চিত হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনায় ১১শ’র বেশি মানুষ নিহত হয়। আহত হয় দেড় হাজারের বেশি। নিহত ২৯১ জনের পরিচয় আজও নিশ্চিত করা যায়নি।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি