ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বেহাল অবস্থা (ভিডিও)

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঝুঁকিপুর্ণ সড়কে পরিণত হয়েছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি। সড়কটির ১শ’ কিলোমিটারের মধ্যে এর প্রায় ৪০ কিলোমিটার অংশেই উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে গর্ত। ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গত একবছরে এখানে প্রাণ হারিয়েছেন ২৫ জন। 

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারীর সাথে ব্যবসায়ী সংযোগের একমাত্র সড়ক লালমনিরহাট-বুড়িমারী সড়ক। এ মহাসড়কের কার্পেটিং উঠে যাওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। ফলে বেড়ে গেছে দূর্ঘটনা। পুলিশ কন্টোল রুম জানায়, গেল এক বছরে এই মহাসড়কে ১৫টি সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে ২৫ জন।

চালকরা জানান, স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের জন্য বাধ্য হয়েই চালাতে হয় তাদের। ভাঙা রাস্তার কারণে ভাড়াও গুণতে হচ্ছে বেশি ব্যবসায়ীদের।

চালকরা জানান, একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির ক্রসিং করা যায় না। রাস্তা রাখা হলে যাত্রীদের কষ্ট আমাদেরও কষ্ট। খুব ধীরে গাড়ি চালাতে হয়।

৪০ কিলোমিটার মহাসড়কটির মেরামতের কাজ দ্রুত শুরু হবে বললেন সড়ক ও জনপথ বিভাগ। 

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম বলেন, লালমনিরহাট-বুড়িমারী সড়কের পলাশী থেকে হাতিবান্ধা পর্যন্ত ২৪ কিলোর কাজ পিএমপি মেজর কর্মসূচির আওতায় হাতে নিয়েছি।

আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি