ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:১০, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে আজমাইন হোসেন নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।  সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। আজমাইন হোসেন ওই গ্রামের আইউব আলীর ছেলে।

শিশুর পিতা আইউব আলী জানান, সোমবার দুপুরে আজমাইন তার মায়ের অগোচরে বাড়ির পিছনের পুকুরে পড়ে ডুবে যায়। তিনি বাড়িতে ফিরে ছেলের খোঁজ নিলে তখনই খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে তাকে না পেয়ে আমরা হতাশ হয়ে পড়ি। 

বিকেলের দিকে আজমাইনের মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে মাঝে।

গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

কেআই/এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি