ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

শিশু যত্ন পরিষেবা আইন প্রণয়নে প্রস্তুত চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

চলতি বছর শিশু যত্ন পরিষেবা সম্পর্কিত একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিয়েছেন চীনের আইনপ্রণেতারা।এর মাধ্যমে জনগণের জীবিকা উন্নয়নে আরও বেশি সম্পদ বিনিয়োগ এবং ভোগব্যয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চীনের জাতীয় আইনসভা জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-এর স্থায়ী কমিটি সামাজিক সহায়তা ও চিকিৎসা বীমা সম্পর্কিত আইনও প্রণয়ন করবে বলে জানিয়েছেন ১৪তম এনপিসির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লু ছিনচিয়ান। 

বার্ষিক অধিবেশন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লু ছিনচিয়ান বলেন, শিশু যত্ন পরিষেবা আইন প্রণয়নের মাধ্যমে পরিবারগুলোর ওপর চাপ কমানো, কর্মজীবী বাবা-মায়েদের সহায়তা প্রদান এবং জনকল্যাণমূলক খাতে সরকারি বিনিয়োগ জোরদার করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি