ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

শীতে আগুন পোহাতে গিয়ে দুই নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩৫, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁওয়ে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় তার। 

নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আলেমা বেগম (৪০) ও হরিপুর উপজেলার কাঠাগাছি গ্রামের ফাতেমা বেগম (৩২)।
জানা যায়, সকালে ও এ ঘটনা ঘটে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় শুক্রবার বিকেলে এবং হরিপুর উপজেলায় সকালে কনকনে শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গেলে শাড়িতে আগুন লাগে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যায়। 

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি