ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

সঞ্জয়-মান্যতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড তারকা সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতার অন্তরঙ্গ নাচের দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। যা দেখতে সঞ্জয় ভক্ত ও অনুসারীদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। রোমান্সে ভরা ভিডিওটি দেখে অনেকে মজাও পেয়েছেন।
জি-নিউজের খবরে বলা হয়, বেশিরভাগ সময় শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে যথেষ্ট সময় দেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগেই স্ত্রী মান্যতা ও সন্তানদের নিয়ে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন সঞ্জয়। স্ত্রী মান্যতার সঙ্গে সুযোগ পেলেই একান্তে সময় কাটান তিনি।
সম্প্রতি সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার জন্মদিন পার্টিতে হাজির ছিলেন বাবা সঞ্জয়, মান্যতা এবং দত্ত পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে নাচেন সঞ্জয়। নাচের দৃশ্য আবার ভিডিও করা হয়। মান্যতা নিজে সেই ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। শেয়ার করার পরপরই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ত্রিশলার সঙ্গে মান্যতার সম্পর্ক বেশ ভালো। কিছুদিন আগেই নীল বিকিনিতে মান্যতার ছবির প্রশংসা করেছিলেন ত্রিশলা। মেয়ে ত্রিশলার প্রতি যথেষ্ঠ স্নেহশীল সঞ্জয় দত্তও। সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি