ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার জন মারা গেছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯৭ জন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে তিনজন, বাকি একজন ময়মনসিংহে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৮৪ জন মারা গেছে। একইসময়ে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬৩ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন।

আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি