ঢাকা, বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক, ১ অক্টোবর আবেদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে সব সরকারি স্বাস্থ্যসেবায় বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৫১তম বিসিএস (বিশেষ)-এর আবেদন প্রক্রিয়া। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম এই বিশেষ বিসিএস কেবল স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজিত হচ্ছে। এতে মোট ৫,০০০ পদের মধ্যে ৪,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।

আগামী ১ অক্টোবর থেকে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনাবলী এবং যোগ্যতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি