ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

অস্ত্র আইনের মামলায় নূর হোসেনের যাবজ্জীবন 

নারায়ণগরঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৪, ৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগরঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। দুপুরে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে হাজির করা হলে আদালত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। 

একই সাথে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত।

নারায়ণগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি সালাহ উদ্দিন  জানান, ‘২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায়  মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ আনা হয় নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র তিনি ব্যবহার করেন। আদালত এই মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিয়েছেন।’

একই সাথে একটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন বলেও জানান তিনি। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি