ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

আখাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৮, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউায় ৪৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. টিটু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা।

রোববার সকালে আখাউড়া উপজেলার উত্তর মিনারকোট এবং আব্দুল্লাহপুর এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিটু আখাউড়া উপজেলার গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে আখাউড়া উপজেলার উত্তর মিনারকোট এলাকায় অভিযান চালিয়ে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী টিটুকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপর অভিযানে বিজিবির সদস্যরা আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় আখাউড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি