ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

আশুলিয়ায় ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টায় আটক এক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে আশুলিয়ায় জামগড়া তেতুলতলা এলাকার দুলাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আট বছরের শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাবা জামগড়ার ৬ তলায় এলাকায় চা-পান-সিগারেটের দোকান করে। প্রতিদিনের ন্যায় সকালে শিশুটির মা মেয়েকে বাসায় রেখে কারখানায় চলে যায়। বাসায় একা পেয়ে পাশের রুমের ভাড়াটিয়া নিয়াজ মোর্শেদ (৩২) তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং মোর্শেদকে আটক করে পুলিশের হাতে দেয়। মোর্শেদ যশোর জেলার বাগারপাড়া থানার মহিরন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

শিশুটির পিতা জানান, তার মেয়েটি তেতুলতলা এলাকার রহিম প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। মেয়েকে বাসায় একা পেয়ে মোর্শেদ তাকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবেশীরা তার মেয়েটিকে লম্পটের হাত থেকে রক্ষা করেছে।

তিনি আরও জানান, গত ২ মাস পূর্বেও মোর্শেদ তার মেয়েকে একইভাবে ধর্ষণের চেষ্টা করেছিলো। তখন বাড়ির মালিক ও প্রতিবেশিরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

শনিবার বিকেলে আবার একই ঘটনা ঘটালে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় মোর্শেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মোল্যা জানান, শিশুটির জবানবন্দী ও তার পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টাকারী নিয়াজ মোর্শেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি