ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

আসিফ-তৃষ্ণার ‘মন পড়ে রয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মন পড়ে রয়’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এস কে তৃষ্ণা।

পুরান ঢাকার লালবাগ কেল্লা ও নকশী পল্লী এলাকায় মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আহসান কবির। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাজিন খান।

আসিফ ইমরোজ বলেন, ‘এবারই প্রথম কাজ করলাম সাজিন খানের সঙ্গে। অনেকগুছিয়ে সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছি সবাই। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক সাজিন খান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি