ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার ২১ নভেম্বর ২০২০, শনিবার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজম-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//

 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি