ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারিয়েছিলেন খুরশীদ আলম। এর আগে ড. জোবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি