ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার ১৭ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। 

সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা ও মো. শামসুদ্দোহা। সিলেট জোনের শাখাপ্রধান, নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি