ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

এনআরবি গ্লোবাল ব্যাংকের ‘৩য় প্রান্তিকের ভার্চুয়াল ব্যবস্থাপক সম্মেলন ২০২০’ ৮ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

সভায় বিগত প্রান্তিকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলিত বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। ২০২০ সালে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে সম্মেলনে জানানো হয়। 

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জিহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি