ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

কন্ঠশিল্পী মনি চৌধুরীর ‘ভালোবাসায় ফরমালিন’ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কন্ঠশিল্পী মনি চৌধুরীর নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘ভালোবাসায় ফরমালিন’। নির্মাতা ওয়াহিদ বিন চৌধুরীর সুদৃঢ় পরিচালনায় গানটির ভিডিও তৈরী হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাঙাল মিউজিক এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা, সুর ও কন্ঠ দিয়েছেন মনি চৌধুরী নিজেই। সংগীত পরিচালনা করেছেন শান সায়েক। গানের মডেল হিসেবে আছেন আদর, অনিকা, জাহিদ ইসলাম, স্বাধীন, সেলজুক, শিলা, রেশমি প্রমুখ।
   
ওয়াহিদ বিন চৌধুরী বলেন, বিভিন্ন চমৎকার লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। খুব দরদ দিয়ে গেয়েছেন শিল্পী। গানটি সকলের মুখে মুখে থাকবে বলে আশা করছি। 

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী মনি জানান, নতুন গানের ভিডিও নিয়ে দর্শক-স্রোতাদের কাছে হাজির হলাম। এই গানটিও আশা করি সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটির ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। 

মিউজিক ভিডিওটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন গাজী খালেক, স্থিরচিত্রে ছিলেন আজিজুল ইসলাম আকাশ।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি