ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত : ১৮:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কলারোয়ায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবক ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। সে পৌর সদরের ঝিকরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

কলারোয়া থানার এএসআই আব্দুস সবুর শেখ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর সদরের মুরারীকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মুল্যে প্রায় পাঁচ হাজার টাকা। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং- ৮(২)১৯ দায়ের হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি