ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে দক্ষিণ চর্থা এলাকায় রাস্তার পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাত-পায়ে থেঁতলানোর দাগ রয়েছে। তবে এটি দুর্ঘটনা না হত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। লাশ শনাক্ত করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পিবিআই।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি