ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

কেরানীগঞ্জে তিনতলা ভবন হেলে ডোবায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শুক্রবার সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন হেলে ডোবায় পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতর থেকে দমকল কর্মীরা ৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। এর আগে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে মোট সাতজনকে উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতর আর কেউ আটকা পড়েছে কি-না ফায়ার কর্মীরা তল্লাশী করে দেখছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় ভবন ডোবায় হেলে পড়ার ঘটনায় এ পর্যন্ত আহত সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি