ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ক্রিকেটার তাসকিন আহমেদের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ক্রিকেটার তাসকিন আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৯৫ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তাসকিন ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত খেলছেন। 

২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। একই বছর ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। ওই খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন। 

২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

বাংলাদেশের এ ক্রিকেটারের জন্মদিনে একুশে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন তাসকিন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি