ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি করছে রাজপথ রেলপথ অবরোধ

প্রকাশিত : ১৭:১৯, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৯, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি রাজপথ রেলপথ অবরোধ করেছে । ভোর ৬টা থেকে মহানগরীর নতুন রাস্তা মোড়সহ তিনটি স্থানে অবস্থান নেয় আন্দোলনকারী শ্রমিকরা। এর আগে তারা খালিশপুর শিল্পঞ্চলের বিভিন্ন মিলগেটে জড়ো হয়ে রাজপথ রেলপথ অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় । এদিকে আজ শ্রমিক নেতাদের সাথে পাট মন্ত্রণালয়ের বৈঠকে দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা। এর আগে সোমবার পাটখাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি