চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌনহয়রানি, মুদি দোকানি আটক
প্রকাশিত : ১৮:৩২, ১০ জুলাই ২০২৬
ঝিনাইদহে চকলেটের লোভ দেখিয়ে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগ এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে শহরের ভুটিয়ারগাতি এলাকার বিশ্বাসপাড়া থেকে লিটন নামের ওই মুদি দোকানিকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই দোকানি ৮ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌনহয়ারানি করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।
পরে পুলিশে খবর দিয়ে পুলিশ এসে তাকে আটক করে। এর আগেও লিটনের বিরুদ্ধে একই অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
এএইচ
আরও পড়ুন










