ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

জয়পুরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৩, ১৬ জুন ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক আলোচনা সভা ও ইমাম সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।

সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমমারা যথেষ্ট ভূমিকা রাখতে পারেন বলে ইমামদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি